ভেনেজুয়েলায় ৪৬ রাজনৈতিক বন্দির মুক্তি

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলায় ৪৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। বন্দিদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিকোলাস মাদুরোর পতনের পর বৃহস্পতিবার এ মুক্তির ঘটনা ঘটে। গত ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করার পর থেকেই দেশটিতে কয়েকশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। খবর বাংলানিউজের।

ফেব্রুয়ারিতে গৃহীত একটি সাধারণ ক্ষমা আইন এ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে মাদুরোর উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ এ আইন কার্যকর করেন। তবে এখনো অন্তত ৫০০ রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাকাসের দক্ষিণে ইয়ারি কারাগারের বাইরে প্রায় ৫০টি পরিবার জড়ো হয়। পরে ধীরে ধীরে বন্দিরা মুক্ত হয়ে বেরিয়ে আসেন। মুক্তিপ্রাপ্তদের বেশিরভাগই ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ’র কর্মী। গত বছর কোম্পানিটির ১৭৩ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে চোরাচালান, নাশকতা ও দুর্নীতির অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধআশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে
পরবর্তী নিবন্ধমিয়ানমারে সাবেক প্রেসিডেন্টসহ ৪ হাজার বন্দি পেলেন ক্ষমা