স্পেনের বামপন্থী সরকারের নেওয়া গণ–বৈধকরণ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় কাগজপত্র গোছাতে নথিপত্রহীন অভিবাসীদের মধ্যে একধারে আশা ও উৎকণ্ঠা বিরাজ করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবর বাসসের।
মাদ্রিদের পেরুভিয়ান কনস্যুলেটের সামনে অপেক্ষমাণ ২৮ বছর বয়সী ম্যাডেলিন কাস্তিলো আক্ষেপ করে এএফপি’কে বলেন, ‘সবকিছুতেই কেবল সমস্যা।’ তিন সন্তানের এই জননী নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য কনস্যুলার নথি সংগ্রহ করতে এসেছেন। তিনি বলেন, ‘বলা হচ্ছে সবকিছুই বিনামূল্যে হবে, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আইনজীবীর সহায়তা ছাড়া পথ চলা কঠিন।’ তবে এর উল্টো চিত্রও দেখা গেছে।













