ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের সভা

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাংলা বাজারস্থ মো. জাহিদুল ইসলাম বাবুর গ্যারেজে ব্যাটারিচালিত রিকশা চালকমালিকদের এক জরুরি সভা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাটারি রিকশা চালকমালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। সভা শেষে অবহেলিত ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও ব্যাটারি রিকশা ছিনতাইকারী তথা চোরদের দৌরাত্ম প্রতিরোধসহ অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট বায়েজিদ বোস্তামী ও খুলশী (আংশিক) ব্যাটারিচালিত রিকশা চালকমালিক ঐক্য পরিষদ গঠন করা হয়। সভায় উপস্থিত চালক ও মালিকদের সর্বসম্মতিক্রমে সভাপতিমো. ইলিয়াছ আহমেদ লেদু, কার্যকরী সভাপতিমোহাম্মদ সুমন, সহসভাপতিমো. সাজ্জাদ হোসেন রাব্বি, সহসভাপতিমোহাম্মদ কালাম, সাধারণ সম্পাদকমো. ওমর ফারুক, যুগ্মসম্পাদকমো. ইমরান হোসেন, যুগ্মসম্পাদকমো. জাহিদুল ইসলাম বাবু, যুগ্মসম্পাদকমো. খোরশেদ আলম, অর্থ সম্পাদকমো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদকমো. এনামুল হক, লাইন সম্পাদকমোহাম্মদ পারভেজ, লাইন সম্পাদকমো. নূরুল ইসলাম, প্রচার সম্পাদকমোহাম্মদ পারভেজ, অফিস সম্পাদকমো. সাঈদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্যমোহাম্মদ লিটনসহ ২০ সদস্য বিশিষ্ট চালকমালিক ঐক্য পরিষদ এর কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঙালি সংস্কৃতির বিকাশ সাধনে চারুতা নিরলস ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের আবৃত্তি প্রতিযোগিতা