টাপুর টুপুর বৃষ্টি পড়ে
মেঘের মেয়ের কান্না ঝরে ।
সবুজ হাসে বৃষ্টি স্নানে
খুকি তাকায় আকাশ পানে ।
উঠোন জুড়ে জলের খেলা
আনন্দেতে সারা বেলা ।
ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে ব্যাঙ
লাফায় ব্যাঙ দিয়ে ট্যাঙ ।
বৃষ্টি খুকির ভালো লাগে
ছড়া পড়ার ইচ্ছে জাগে ।
বই হাতে নিয়ে খুকী
ছড়া পড়ে হয় যে সুখী ।
বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে
ঝরে আকাশ পর্সা করে ।
রঙধনুটা বৃষ্টি শেষে
খুকি দেখে ভালোবেসে ।









