বাসায় রেখে বাচ্চাগুলো মা যায় খাবার আনতে,
কিন্তু বিপদ টানছে তারে পারল না সে জানতে।
ফাঁদ পেতেছে শিকারী এক এলোই তারে ধরতে,
আটকা পড়ে জালের মাঝে হবেই বুঝি মরতে?
ছটফটিয়ে কাঁদছে পাখি কত কিছুই বলছে,
ভাষা কী তার বোঝে ব্যাধে, দুঃখতে গা জ্বলছে।
মরবে না সে একা একা মরবে সাথে বাচ্চা,
কে বুঝে কার কষ্ট কথা?হোক না যতই সাচ্চা।
বাচ্চাগুলোর কথা ভেবে আতঙ্কে সে ভাসছে,
নিঠুর বিধি একলা আপন বিকার বিহীন হাসছে!








