বৃষ্টি পড়ে

শিরিন আফরোজ | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

মেঘের মেয়ের কান্না ঝরে ।

সবুজ হাসে বৃষ্টি স্নানে

খুকি তাকায় আকাশ পানে ।

উঠোন জুড়ে জলের খেলা

আনন্দেতে সারা বেলা ।

ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে ব্যাঙ

লাফায় ব্যাঙ দিয়ে ট্যাঙ ।

বৃষ্টি খুকির ভালো লাগে

ছড়া পড়ার ইচ্ছে জাগে ।

বই হাতে নিয়ে খুকী

ছড়া পড়ে হয় যে সুখী ।

বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে

ঝরে আকাশ পর্সা করে ।

রঙধনুটা বৃষ্টি শেষে

খুকি দেখে ভালোবেসে ।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন শ্রমিকদের ওপর কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না
পরবর্তী নিবন্ধমায়ের কান্না