আগামী মাসের মাঝামাঝি চট্টগ্রাম নগরীর সব থানা কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহবায়ক ও আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত করে জানুয়ারির ১ তারিখ থেকে নতুন কমিটিগুলো পূর্ণোদ্যমে কাজ শুরু করবে। গতকাল মঙ্গলবার বাদে মাগরিব নগরীর ষোলশহরস্থ আলমগীর খানক্বাহ্ শরীফে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাথে চট্টগ্রাম নগরীর থানা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ মনজুর আলম (মনজু) নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এবং আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটির ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এবং কোনো ধরনের স্বজনপ্রীতি বা আপস করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, সদস্য সংগ্রহ কার্যক্রম ডিজিটালাইজড করতে শিগগিরই অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে এবং দাওয়াতে খায়র ও তরজুমান কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাহমুদ নেওয়াজ, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), কেবিনেট মেম্বার মোহাম্মদ হোসাইন খোকন, আনজুমান সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও আর ইউ চৌধুরী শাহীন। এছাড়াও গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এবং প্রফেশনাল উইংসের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ, জাতি ও সংশ্লিষ্ট সকলের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











