চাঁদের বুড়ি, চাঁদের দেশে
থাকে নানান বেশে।
রাতের বেলায় চরকা কাটে,
দিনে বেড়ায় হেসে।
ইচ্ছে করে চাঁদের দেশে
যেতে একদিন ঘুরতে।
চাঁদের বুড়ি ক্যামনে থাকে,
নয়ন ভরে দেখতে।
ছোট্টবেলায় মা যে বলত
চাঁদের বুড়ির গল্প,
মাথায় হাত বুলিয়ে দিত,
রাতটা হতো অল্প।
রাহেলা আক্তার | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ
