৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ উপলক্ষে জেলা মৎস্য দপ্তর চট্টগ্রাম ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে বঙ্গোপসাগর সংলগ্ন আকমল আলী ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি বিহুন্দি জাল ও ২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জরিমানা করা হয় ১ হাজার টাকা। জব্দ করা মাছ ১২০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। জব্দকৃত বিহুন্দি জাল ২ টি জ্বালিয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, কোস্টগার্ডের পতেঙ্গা জুনের কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল ইসলাম।












