চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার আরো ৩১ জন শিশু সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১০ হাজার ৩২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৯৯৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩২৫ জন। অন্যদিকে মোট ৪০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হামে মারা গেছে তিনজন।
গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












