চট্টগ্রাম অঞ্চলে এনআইডি সংশোধন, আবেদন পেন্ডিং ৬ হাজার ৬৮৮টি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগে মহাপরিচালক (ডিজি) এএইচএম আনোয়ার পাশার এখতিয়ারভুক্ত চট্টগ্রাম অঞ্চলে ৬ হাজার ৬৮৮টি সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা মহাপরিচালক পর্যায়ের পেন্ডিং আবেদনসংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এনআইডি মহাপরিচালক ডিজির দপ্তরে ২০২৫ সালের পেন্ডিং আবেদন রয়েছে ৯৮৩টি। আর ২০২৬ সালের আবেদন পেন্ডিং আছে ৬৮ হাজার ২৬৯টি। মোট পেন্ডিং আবেদন ৬৯ হাজার ২৫২টি।

এনআইডি অনুবিভাগ থেকে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে পেন্ডিং আছে ৬ হাজার ৬৮৮টি সংশোধন আবেদন এবং কুমিল্লা অঞ্চলে ডিজির ক্যাটাগরিতে পেন্ডিং রয়েছে ১০ হাজার ৫৫৯টি এনআইডি আবেদন। এছাড়া ঢাকা অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ১০ হাজার ৬১৫টি, ফরিদপুর অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ৫ হাজার ১৪০টি, খুলনা অঞ্চলের আবেদন পেন্ডিং আছে ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহ অঞ্চলে আবেদন পেন্ডিং রয়েছে ৮ হাজার ৩৩২টি এবং রংপুর অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৪ হাজার ৪৭৭টি।

এছাড়া রাজশাহী অঞ্চলে আবেদন পেন্ডিং আছে ৬ হাজার ৮৭৫টি এবং বরিশাল অঞ্চলে পেন্ডিং আছে ৪ হাজার ২২৬টি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৩১ শিশু হাসপাতালে
পরবর্তী নিবন্ধসৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার