চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ডায়বেটিক জেনারেল হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফের বিপুল সংখ্যক ওষুধ প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ডায়বেটিক জেনারেল হাসপাতালের আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর নিকট এই ওষুধ সামগ্রী হস্তান্তর করেন। এ উপলক্ষে ডায়বেটিক জেনারেল হাসপাতালের সভা কক্ষে প্রতিষ্ঠানের এডহক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডায়বেটিক জেনারেল হাসপাতাল এডহক কমিটির সদস্য সচিব প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, হাসপাতালের উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন।
ডা. খুরশিদ জামিল চৌধুরী বিনামূল্যে এই বিপুল ওষুধ সামগ্রী প্রদানের জন্য মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











