গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সাথে টাঙ্গাইল জেলার মতবিনিময়

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর বঙ্গ সাংগঠনিক সফরের অংশ হিসেবে গতকাল টাঙ্গাইল জেলা কমিটির সাথে এক মতবিনিময় সভা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাইয়ের সভাপতিত্বে সকাল ১১টায় কাদেরীয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার।

প্রধান বক্তা ছিলেন এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, বিশেষ অতিথি ছিলেন মাহবুব এলাহী সিকদার। মতবিনিময় সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার ইসলামের সঠিক রূপ রেখা আহলে সুন্নত প্রচার প্রসারে গাউসিয়া কমিটির ভূমিকা রেখে আসছে এবং আগামীতে আরো খাটি সুন্নী প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাদ্রাসার অবকাঠামো সুযোগ সুবিধা পরিদর্শন করেন। মতবিনিময় শেষে সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে খানকায়ে কাদেরিয়ায় শাহজাদপুর জেলার সাথে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সভায় সভাপতিত্ব করেন আব্দুস সালাম। জেলার অন্যান্য নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন। সভা শেষে তৈয়বীয়া তাহেরিয়া সুন্নিয়া হাফেজী মাদ্রাসার ছাত্রদের সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিহুন্দি জাল ও ২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ