বিহুন্দি জাল ও ২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ উপলক্ষে জেলা মৎস্য দপ্তর চট্টগ্রাম ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে বঙ্গোপসাগর সংলগ্ন আকমল আলী ঘাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি বিহুন্দি জাল ও ২০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জরিমানা করা হয় ১ হাজার টাকা। জব্দ করা মাছ ১২০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। জব্দকৃত বিহুন্দি জাল ২ টি জ্বালিয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, কোস্টগার্ডের পতেঙ্গা জুনের কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সাথে টাঙ্গাইল জেলার মতবিনিময়
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল