বান্দরবানে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪০ পূর্বাহ্ণ

বান্দরবানে ঈদ–এ–মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে কুইজ, রচনা লিখন হামদ/না’ত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার আয়োজনে শিশু একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্‌ মোজাহিদ উদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক জাহিদ ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নবাব আলী, সহকারী পুলিশ সুপার ছালাহ উদ্দিনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কুইজ, রচনা লিখন হামদ/না’ত প্রতিযোগিতাসহ মোট ৭টি ইভেন্টে ২১জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্‌ মোজাহিদ উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা
পরবর্তী নিবন্ধইউএসটিসির নতুন উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ