পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় রেল লাইনের পাশে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বেলা ১১টার দিকে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার ভোর ও সকালের মধ্যে কোনো ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেল লাইনের পাশে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরেলসেতুর পিলারের গোড়ায় গর্ত করে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধসাজেক পর্যটনকেন্দ্র সড়কে কাল অবরোধ শিথিল