বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল প্রতারণা’ বিষয়ে সেমিনার

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ডিজিটাল প্রতারণার রকমফের : আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার গতকাল সোমবার বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্রমবর্ধমান সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক করণীয় তুলে ধরাই ছিল এ সেমিনারের লক্ষ্য। এতে প্রধান আলোচক ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমান। তিনি ডিজিটাল প্রতারণার বিভিন্ন ধরন যেমন ফিশিং, অনলাইন জালিয়াতি, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সোশ্যাল মিডিয়া হ্যাকিং, ওটিপি প্রতারণা বিষয়ে কথা বলেন। পাশাপাশি এসব প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং সন্দেহজনক লিংক এড়িয়ে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার টিএএম ওমর ফারুক। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি হাসপাতালকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধ৯ বছরের আস্থা, পাঁচ লাখ নারীর পাশে ব্র্যাক ব্যাংক তারা