নগরীর বাকলিয়ার সৈয়দশাহ রোড সংলগ্ন চাক্তাই ডাইভারশন খালে বিষ প্রয়োগে মশা ও কচুরিপানা নিধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় সৈয়দশাহ রোড এলাকায় খালের জমাটবদ্ধ পানি ও কচুরিপানার ওপর মশক নিধক বিষ প্রয়োগ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন মান্নান, সাবেক ছাত্রদল নেতা সালেহ নূর নাছিম, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাকিবুল হাসান, সেভ দ্য নেচার অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মারুফ উল ইসলাম, অর্থ সম্পাদক লোকমান শিকদার, তথ্য ও গবেষণা সম্পাদক হাবীবুর নবী সোহেল, সাজ্জাদুল হক, নূর মোহাম্মদ সোহেল, ইনজামামুল মাহমুদ সম্রাট এবং চকবাজার থানা ছাত্রদল নেতা রাজু আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, তীব্র গরমে মশার উপদ্রব ও কচুরিপানার কারণে এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে ড্রেন ও খালে পানি চলাচলের পথ রুদ্ধ হওয়ায় মশার বংশবিস্তার যেমন বাড়ছে, তেমনি বর্ষার আগে জলাবদ্ধতার ঝুঁকিও তৈরি হচ্ছে। আমরা নিজ উদ্যোগে বিষ প্রয়োগ ও পরিষ্কারের ব্যবস্থা করেছি। তবে জনস্বাস্থ্য রক্ষায় নগরবাসীকেও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলে পানির প্রবাহ বন্ধ না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। পরিবেশবাদী সংগঠন ক্লিন লাইফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ড্রেন ও খালের সঠিক রক্ষণাবেক্ষণ করা না হলে মশার প্রকোপ কমানো সম্ভব নয়। তারা এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।














