বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কেন্দ্রীক অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলে এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘ডাক দিয়ে যাই’ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ও বাউবি সমন্বয়কারী মো. জাকের হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিটি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আবদুল কাইয়ুম, রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আমেনা শরমিন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক কাজী শাহাজাহান, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন। চট্টগ্রাম অঞ্চলের অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মুজিবুল হক, হুমাইরা আক্তার, মাসুমা আক্তার, শিউলি বড়ুয়া, বাউবি শিক্ষক মো. সোহেল খান, মুহাম্মদ সাইফুল্লাহ ও প্রশান্ত দাশ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, গোলাম আজম লিটন, বোরহান উদ্দিন, কিবরিয়া মিজান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, দপ্তর সম্পাদক আশিক হোসেন রাসেল, প্রচার সম্পাদক রুবেল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন নীল, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা আসিফ, বিএ/বিএসএস সম্পাদক মেহরাজ, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর, সহ আপ্যায়ন সম্পাদক মাসুম, সদস্য তাজ্জত আলী, আরিফ, জুয়েল ও মাসুমা আক্তার। বাউবি এসএসসি ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ। নবীন বরন অনুষ্ঠানে মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ ও বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন্য প্রতিনিধি নির্বাচন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি তার বক্তব্যে বলেন, বাউবি শিক্ষার্থীরা বর্তমানে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্নস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ডাক দিয়ে যাই সংগঠন একটি অরাজনৈতিক ও শিক্ষা মূলক সংগঠন। তাদের কল্যাণমূলক কাজ এগিয়ে নিতে সবার এই সংগঠনের পাশে থাকা উচিত। প্রেস বিজ্ঞপ্তি।











