বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘হায়দার আলী চৌধুরী বাড়ি’। গত ১৭ জুলাই সকালে বানবাসী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতি সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমেদ বাড়ির উঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম আরিফ চৌধুরী, মোহাম্মদ জসিম চৌধুরী, মোহাম্মদ হানিফ চৌধুরী, মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী মানিক, শেখ ফরিদ চৌধুরী, এস এম রিয়াদ চৌধুরী, মো. সজীব চৌধুরী, মো. মাহিম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












