বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত আরও ১১০টি পরিবারের মাঝে গত সোমবার কানাডা প্রবাসী আদনান মাহমুদ চৌধুরীর
সৌজন্যে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে, গত ১৩ জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিন্দোল বারী এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসার শহীদুল ইসলাম শহীদ।












