বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

লাগাতার বৃষ্টি, বর্ষণে বন্যা। বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারের অনেক এলাকা। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। দিয়েছেন ত্রাণ, করেছেন আর্থিক সহায়তা।

সাতকানিয়া ও লোহাগাড়ায় সিডিএর পক্ষ থেকে ত্রাণ বিতরণ: চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ সিডিএর পক্ষে থেকে গতকাল বুধবার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার লোকের মাঝে ত্রান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিডিএ সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদ বিন আখন্দ, সিডিএ জাতীয়তাবাদী দলসিবিএর সভাপতি ফয়েজ আহাম্মদ, সহসভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারন সম্পাদক মো: মফিজুর রহমান, নুর মোহাম্মদ বাদশা, মো: আব্দুল মান্নান, সুজন চক্রবতী, মো: রাকিব, প্রমুখ।

চবি প্রশাসন : হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ফতেয়াবাদের সেকান্দর কলোনিতে দুস্থ পরিবারের মাঝে গত মঙ্গলবার ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, প্রশাসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তাকর্মচারী, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কিশোরী তাহিনের পরিবারকে সহায়তা : জামায়াতের আফমর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে বাঁশখালী উপজেলায় বন্যায় পানির স্রোতে দুর্ঘটনায় নিহত কিশোরী তাহিন নুরের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। ১৪ জুলাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াতের আমিরের পক্ষ থেকে আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অধ্যক্ষ মুহাম্মদ ইছমাইল, অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল্লাহ, আবু তাহের এবং সরল ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জাহেদ।

চট্টগ্রাম সমিতি ঢাকা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেছেন চট্টগ্রাম সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী। মঙ্গলবার উপজেলার রায়পুর, জুইদন্ডি, পরৈকোড়া ও বারখাইন ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা শাহিদা পারভীন পলি, ইউপি সদস্যদের মাঝে মোহাম্মদ আলমগীর, সৈয়দ নূর, জাহাঙ্গীর আলম প্রমুখ।

দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা : দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা (ওডিএমএস) ১৪ জুলাই বাঁশখালীর শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী এম আর চৌধুরী মিল্টন, সমাজসেবক জামশেদ মোহাম্মদ, ম্যানেজার তুহিন মোল্লা, রিসার্চ অফিসার লিয়ন হাসান, রিসার্চ অ্যাসিসট্যান্ট ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, নাফিয মাহমুদ প্রমুখ।

বাকলিয়ায় ত্রাণ বিতরণ : নগরীর দক্ষিণ বাকলিয়ায় চরচাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্রের অধীনে ১৪ জুলাই দুস্থদের মাঝে সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল সংসদ সদস্য আবু সুফিয়ানের পক্ষে বিতরণ করা হয়েছে। চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইয়াকুব খান বাবু। সঞ্চালনা করেন বাকলিয়া থানা বিএনপি নেতা মো. জাহেদ হোসেন।

উপস্থিত ছিলেন সেকান্দর আলম, নসরুল্লাহ খান, হাজী বেলাল, আবু বক্কর সিদ্দিকী, কামরুন নেছা, হাবিবা, হাকিম খান, ইয়াছিন খান রাহাত, শওকত, সাজ্জাদ, আব্দুল কাদের আলভী, খোরশেদ, শহিদুল হক সজীব, ওসমান, আরমুন খান, সোয়েব, জয়নুল আবেদীন বাবু, আজাদ, হোসেন, লিটন, মুজিব ও বাবুল।

ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্টের উদ্যোগে গতকাল চন্দনাইশে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ টিমের ৩য় দফা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তার জন্য আঞ্জুমানে খুদ্দামুন নাসের একটি অ্যাম্বুলেন্সসহ পূর্ণাঙ্গ চিকিৎসা টিম বিদ্যমান ছিল। অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের নেতৃত্বাধীন ত্রাণ টিমে উপস্থিত ছিলেন এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, কাজী মফিজুর রহমান, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, আবদুল মজিদ, নুরুল আলম, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ আলাউদ্দিন জিলানী, শফিউল আলম কাদেরী, আবদুল্লাহ ইকবাল, হাফেজ তাওহিদ প্রমূখ।

ঘাসফুল : হাটহাজারী উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ঘাসফুল। ১৫ জুলাই উপজেলার মেখল, গুমানমর্দ্দন ও গড়দুয়ারা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারীর ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, ঘাসফুলের উপপরিচালক সাদিয়া রহমান, মো. নাছির উদ্দিন, সৈয়দ মামুনূর রশীদ, রেহেনা আক্তার প্রমুখ।

পেট্রোবাংলা : বন্যাদুর্গতদের সহায়তায় পেট্রোবাংলা ও এর আওতাধীন কেজিডিসিএল, জিটিসিএল, আরপিজিসিএল এবং বাপেক্সের উদ্যোগে ২ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পেট্রোবাংলার আওতাধীন সংশ্লিষ্ট কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং কর্মচারী সংসদের (সিবিএ) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ : বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে বাঁশখালীতে মঙ্গলবার ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জুলাই যোদ্ধা সংসদের (চট্টগ্রাম) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব হোসাইনের অর্থায়নে ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নানের তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মো. নিজাম, বশির আহমেদ, মো. নুরুন্নবী, মো. ইলিয়াছ, মো. মাহফুজ, মো. রমজান প্রমুখ।

ইসমাইলমরিয়ম ফাউন্ডেশন: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পটিয়ার আড়াই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসমাইলমরিয়ম ফাউন্ডেশন। গতকাল বুধবার ধলঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার পরিচালক শফিউল আলম বাদশা।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, ইসমাইলমরিয়ম ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, নেজাম উদ্দীন নাজিম, ইমতিয়াজ উদ্দীন ইকরাম, এনআই করিম, আবুল হাসেম, নূর হোসেন, আবু বক্কর, হামিদুল হক, আবদুল বারেক, আবদুল আজিজ, শিবলু চৌধুরী মানিক, মাহামুদুল হক, মাসুদ মেম্বার, অরুণ বিকাশ চৌধুরী, বখতিয়ার হোসেন, মোহাম্মদ শিমুল, নাজিম উদ্দিন, জুয়েল, শহীদ,মোহাম্মদ সাকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাল্টিপ্লাগের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে