বন্যার্তদের মাঝে আব্দুল বছির (রহ.) ফাউন্ডেশনের খাবার বিতরণ কর্মসূচি

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

মাওলানা আবদুল বছির (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৩ শত অসহায় বন্যাদুর্গত মানুষকে তৈরীকৃত খাদ্য বিতরণ কর্মসূচি গত ১৫ জুলাই সম্পন্ন হয়। মাওলানা আবদুল বছির (রহ.) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বাঁশখালী ৪নং বাহরচড়া ইউনিয়ন, রত্নপুর ও ৬নং কাথরিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বানভাসীদের নিকট রান্না করা খাবার বিতরণ করা হয়। খাদ্য বিতরণ কর্মসূচির প্রারম্ভে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল বছির (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ নূরী। ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আহমদ রেযা মিশকাত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা আহমদ সাঈদ রেফাঈ এর সার্বিক তত্বাবধানে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেনমাওলানা শাহেদ হোসাইন, মাওলানা শাহাদাত উল্লাহ রিয়াদ, মাওলানা শাহজাহান, মাওলানা পারভেজ, মাওলানা শাহজালাল রুবেল, মুহাম্মদ বোরহান ও মুহাম্মদ হামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি দক্ষিণ জেলার নব গঠিত কমিটির পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধকদমফুল ক্লাবের বার্ষিক সাধারণ সভা