নগরীর কদমফুল ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সদস্য সংগ্রহ অভিযান সংগঠনের সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে গত শনিবার কদমতলীস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. মনজুরুল আলম মঞ্জুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ খাঁন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. নাসিম উদ্দিন চৌধুরী, মো. নজরুল ইসলাম, নাছির মিয়া, শেখ মো. ইব্রাহিম খলিল, এনামুল হক, খাইরুল ইসলাম, মাহবুব আলম রাজিব, মোস্তাফিজুর রহমান, রমজান আলী, হানিফ, ওয়াহিদ, মাসুদ শরীফ, ইমতিয়াজ, মাহাবুব, তাজউদ্দীন, অনিক, ইমন, মিশাল সাদমান, আইমান, মাহি প্রমুখ। কোরআন তেলওয়াত করেন হাফেজ আজমাইন। অডিট রিপোর্ট ও বাজেট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. ইমরান হোসেন। উল্লেখ্য,আগামী ১৪ আগস্ট পর্যন্ত পক্ষকালব্যাপী সদস্য সংগ্রহ অভিযান চলবে। প্রেস বিজ্ঞপ্তি।












