বন্যাকবলিত কালীপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির উপহার সামগ্রী বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হকের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সোয়াইবুল ইসলাম কায়েস, সাবেক সদস্য সচিব রবিউল হোসাইন শাপলা, সাবেক যুগ্ম আহ্বায়ক ইসলামুল হক মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য বাহাদুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ, যুবদল নেতা কাইচার, অহিদ ও হালিম, স্বেচ্ছাসেবক দল নেতা জসিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও প্রেস ক্লাবের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচন্দনাইশ-সাতকানিয়ায় বন্যা কবলিত ৩০ হাজার পরিবারে ত্রাণ বিতরণ এমপি জসীমের