ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্‌ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত পত্রে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়। খবর বাসসের।

নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদন যাচাইবাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে। তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরোনো সব আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল স্বাভাবিক
পরবর্তী নিবন্ধজাতিসংঘে বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গৃহীত