ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে গতকাল সকাল ১০ টায় ফটিকছড়ি থানা কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মো. নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার আমীর নাজিম উদ্দিন ইমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসমাইল গনি, অ্যাডভোকেট আলমগীর মো. ইউনুস, হাবিবুল্লাহ বাহার ও নাজিম উদ্দিন সিকদার। সমাবেশে বক্তারা সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। সমাবেশে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদায়ীদের শাস্তি ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিতের দাবি বাসদের
পরবর্তী নিবন্ধমহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক