বান্দরবানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার জেলা শহরের স্থানীয় রাজারমাঠ থেকে জেলা ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন জিকু।
মিছিলে অংশ নেয় সুমন ত্রিপুরা, রিদওয়ানুল হক, মোহাম্মদ রুবেল, ওমর হারুন, মো. আব্দুল্লাহ, মোহাম্মদ ফরহাদ প্রমুখ।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন জিকু বলেন, দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তিনি অবিলম্বে অভিযুক্তদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।







