চমেকে শেষ হলো দুই দিনব্যাপী ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শেষ হয়েছে দুই দিনব্যাপী ১৪তম জাতীয় ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন ‘ব্যানট্রপট্রঙ–২০২৬’। গতকাল চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে সমাপনী দিন আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশন গুলোতে–দেশ বিদেশের বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসকবৃন্দ বিষক্রিয়া সর্পদংশন, পরিবেশগত বিষাক্ততা এবং সংক্রামক ব্যাধির আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও গবেষণা লব্ধ নতুন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করেন।

টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপি সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের ক্লিনিক্যাল টক্সিকোলজি ও বিষক্রিয়া ব্যবস্থাপনা উন্নয়নে ‘১২ দফা চট্টগ্রাম ঘোষণা’ সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। এই ঘোষণার উল্লেখযোগ্য মূলদিকগুলো হলো–জরুরি ও সমতা ভিত্তিক চিকিৎসা : সর্পদংশন, পরিবেশগত বিষাক্ততা ও তীব্র বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সার্বজনীন, সময়োপযোগী ও প্রমিত জরুরি চিকিৎসা নিশ্চিত করা।

ক্লিনিক্যাল টক্সিকোলজি ইউনিটও প্রাতিষ্ঠানিক উন্নয়ন : দেশের প্রধান প্রধান মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে স্বতন্ত্র ক্লিনিক্যাল টক্সিকোলজি ইউনিট চালু করা এবং এর জন্য প্রয়োজনীয় একাডেমিক বিভাগ ও স্নাতকোত্তর প্রশিক্ষণ নিশ্চিত করা। ডায়াগনস্টিক ও অ্যান্টিডোট সক্ষমতাণবৃদ্ধি : সরকারি টারশিয়ারি ও জেলা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ল্যাব সুবিধা, পয়েন্ট–অব কেয়ার ডায়াগনস্টিক সরঞ্জাম এবং জরুরি জীবনরক্ষাকারী প্রতিষেধক/অ্যান্টিডোটের সরবরাহ নিশ্চিত করা। সর্পদংশন ব্যবস্থাপনা ও ভেনম রিসার্চ সেন্টার, সর্পদংশনকে বাধ্যতামূলক নোটিফাইয়েবল স্বাস্থ্যসমস্যা ঘোষণা করা, পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরির গবেষণাকে এগিয়ে নিতে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারকে স্থায়ী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া, বিপজ্জনক কীটনাশক নিষিদ্ধ করণ, মিঙ অর্গানোপসফেট ফর্মুলেশন ও অন্যান্য ক্ষতিকর কীটনাশক অবিলম্বে নিষিদ্ধ করা এবং প্যারাকোয়াট প্রত্যাহারের সিদ্ধান্ত কঠোর ভাবে নজরদারি করা। ন্যাশনাল পয়জন সেন্টার ও হটলাইন : ন্যাশনাল পয়জন সেন্টারের পূর্ণ সরকারি পরিচালনা নিশ্চিত করে সার্বক্ষণিক তথ্য সেবা প্রদান এবং এর ১৬৮০১ হটলাইনটি টোল–ফ্রি করা।

মিথানল ও সিসা বিষক্রিয়া প্রতিরোধ : মিথানল বিষক্রিয়া শনাক্তে পয়েন্ট–অব কেয়ার ডিভাইস ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া এবং সিসা বিষক্রিয়াকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে স্ক্রিনিং ও কঠোর তদারকি জোরদার করা। মাইক্রো প্লাস্টিক ঝুঁকি ও জাতীয় বিষ নিয়ন্ত্রণ কৌশল : পরিবেশ ও খাদ্যে মাইক্রোপ্লাস্টিকের স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে গবেষণা ও নীতিমালা প্রণয়ন এবং দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষায় সুদূর প্রসারী ‘জাতীয় বিষ নিয়ন্ত্রণকৌশল’ বাস্তবায়ন করা। সম্মেলনে টঙিকোলজি সোসাইটি অব বাংলাদেশের (টিএসবি) সভাপতি প্রফেসর ডা. এম এ ফয়েজ ও চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আমির হোসেনহ বিপুল সংখ্যক চিকিৎসক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়