ধর্মচর্চা মানুষকে উন্নত শিখরে নিয়ে যেতে পারে

মহোৎসবে আবু সুফিয়ান এমপি

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, অশান্তময় এই পৃথিবীতে যুগ সমস্যার সমাধানে ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও নীতি মেনে চলা আমাদের কর্তব্য। একমাত্র ধর্মীয় চর্চায় মানুষকে উন্নত শিখরে নিয়ে যেতে পারে। তিনি গত ২০ নভেম্বর সৎসঙ্গ বাংলাদেশ–চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসবের ২য় দিবসে ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফিরিঙ্গি বাজার (ব্রিজঘাট) নেবেল–২ মাঠে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন সৎসঙ্গ বাংলাদেশ’র সহ–সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব। বিভাগীয় উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আগরতলা (ভারত) থেকে আগত আলোচক মনিময় ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশের রামকৃষ্ণ ভট্টাচার্য, প্রকৌশলী দ্বিজেন্দ্র মাইতি, সুব্রত আদিত্য, সুব্রত রঞ্জন রায়, সুভাষ চন্দ্র আচার্য, অধ্যাপক শুভাশীষ দাশ রকেট, তিমির কান্তি সেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল নাম সংকীর্তন, চিকিৎসক সম্মেলন ও চিকিৎসা সেবা, মাতৃসম্মেলন ও সংগীতানুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআই এ ইউ পির সভায় আইআইইউসি প্রতিনিধিদল
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়