কে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্সের জয়লাভ

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

কে ডি প্রভাতী ফুটবল ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে গতকাল শনিবারের খেলায় জয় পেয়েছে কে ডি ব্রাদার্স। সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা টাইব্রেকারে ২–০ গোলে কে ডি আবাহনীকে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। কে ডি ব্রাদার্সের হয়ে নিউটন ও প্রবাল গোল করেন। প্রবাল সেরা খেলোয়াড় মনোনিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন কে ডি প্রভাতী ফুটবল ক্লাবের সহ–সভাপতি ইঞ্জিনিয়ার আমির হোসেন। এ সময় ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিমুল দাশ ও নির্বাহী সদস্য মো. হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আজ রোববার কোন খেলা নাই। আগামীকাল সোমবার তৃতীয় খেলায় কে ডি মুক্তিযোদ্ধা ও কে ডি রাইজিং স্টার পরস্পরের মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
পরবর্তী নিবন্ধকদমতলী আবেদিয়া স্কুল বাড়ি একতা সংঘের টার্ফ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন