আনোয়ারা হাজীরহাট বাজার বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা ময়দানে গত ১৯ নভেম্বর বাদে এশা হতে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ🙂 নওজোয়ান ঐক্য পরিষদের উদ্যাগে ২০তম আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দ🙂 মাহফিল বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক শওকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ সরোয়ার হোসাইন। প্রধান অতিথি ছিলেন রেহেনা সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক মোহাম্মদ শাহেদ। প্রধান বক্তা ছিলেন র্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের সভাপতি আন্তর্জাতিক ইসলামিক স্কালার শায়েখ আল্লামা ডা. সাইফুল আজম বাবর আল–আজহারী। বিশেষ বক্তা ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীন গাউছে মাইজভান্ডারি (শাহ এমদাদিয়া) কমিটি চট্টগ্রাম জেলার সহ–সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল মুনছুর আল কাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন আল কাদেরী, মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, হযরত মোহছেন আউলিয়া (রহঃ) নওজোয়ান ঐক্য পরিষদের সভাপতি দুবাই আল– আবীর প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ নেজাম উদ্দিন, রবিউল হোসাইন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দ.) ও সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করা একজন মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা ও দুনিয়া–আখেরাতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের জীবনাদর্শ আমাদের দেখায় কীভাবে প্রতিকূলতার মাঝেও ধৈর্য্য, সততা, বিনয় এবং স্রষ্টার প্রতি অগাধ ভালোবাসা ধরে রাখা যায়। বিপদ–আপদ, সংকটের সময়ে হতাশ না হয়ে ধৈর্য ও দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়, প্রতিটি কাজে মিথ্যা ও প্রতারণা পরিহার, অহংকার ত্যাগ করে অন্যের ভুলত্রুটি ক্ষমা করার মানসিকতা তৈরি এবং সৎ ব্যক্তিদের সাহচর্য গ্রহণ, ধর্মীয় ও নৈতিক জ্ঞান অর্জন করলে সমাজ ও দেশে শান্তি অবধারিত। প্রেস বিজ্ঞপ্তি।












