মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক

শিপইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যু

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল সকালে জাহাজ ভাঙার কাজ করার সময় একটি স্ক্র্যাপ জাহাজের ভেতরের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এক যৌথ শোকবাণীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। জীবিকার তাগিদে কর্মরত শ্রমিকদের এভাবে প্রাণ হারাতে হবে এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করছি। তারা বলেন, শিপইয়ার্ডে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট মালিকপক্ষ ও কর্তৃপক্ষের। শ্রমিকদের জীবন রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত না করে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কাজ পরিচালনা করা উচিত নয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বেতাগী মাদ্রাসায় ইমামে রাব্বানী স্মরণে সভা