ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে সুয়াবিলকে বাদ দেওয়ার দাবি

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে ১১ নং সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড বাতিলের দাবিতে গত রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, সুয়াবিল ইউনিয়ন থেকে প্রস্তাবিত উপজেলা সদর প্রায় ২০ কিলোমিটার দূরে। অথচ বর্তমান ফটিকছড়ি উপজেলা সদর মাত্র ৪ থেকে ৫ কিলোমিটার দূরে। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের প্রশাসনিক সেবা গ্রহণে দুর্ভোগ, সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবি না মানলে আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন মাহাবুব রশিদ তালুকদার, এম নুরুল আলম নুরু, ইঞ্জিনিয়ার মো. নুরুল আলম, মো. মোরশেদুল আলম, মো. মোজাম্মেল হক, মো. হাসেম, মো. খোরশেদ ও মো. আখতার এম এ আজিজ। সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হুসাইন সবুজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে বন্যাদুর্গতদের ঘরে ঘরে বিএনপি
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুলে অটিজম বিষয়ে কর্মশালা