লোহাগাড়ায় টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে দ্বিতীয় দিনেও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বডুয়া পাড়া এবং পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীরপাড়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।
গত সোমবার লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু। লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মামুনুর রশিদ চৌধুরী, শামসুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম জাকারিয়া, জেলা যুবদলের সহ–অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, নুরুল আলম কোম্পানী, মো. সেলিম, যুবদল নেতা নাছির উদ্দিন, নজরুল ইসলাম, মোরশেদ আলম, বাহাদুর চৌধুরী, হেলাল উদ্দিন, মো. ফারুক, সাইফুল ইসলাম, মো. তছলিম, মো. বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কায়েস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, তৌহিদুল ইসলাম, আব্দুল আজিজ আরফাত, মাঈনুদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।












