প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ১৫ এপ্রিল শুরু হয়েছে। ১৫–১৬ এপ্রিল পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর এস এম কবির। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
উপাচার্য বলেন, আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের ৫টি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ ও বিএসসি ইন সিএসই প্রোগ্রাম কনফিডেন্স সনদপ্রাপ্ত হয়েছে। এটা বড় অর্জন। কিন্তু এই অর্জন চিরদিনের নয়। এই অর্জন ধরে রাখতে হবে বা নিয়মিত রাখতে হবে। এ কারণে শিক্ষকদের দায়িত্ব রয়েছে। এটার বোঝার জন্য আজকের প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উন্নয়ন হবে বলে আমি আশা করি। তিনি বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য শুধু পাঠদান নয়, বরং শিক্ষকদের মানসিক প্রস্তুতি, দক্ষতা ও পেশাগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, আউটকাম–বেইসড এডুকেশন এবং আধুনিক শিক্ষণ–পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী করে গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে। তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রশিক্ষণ সেই অঙ্গীকারেরই একটি অংশ। প্রেস বিজ্ঞপ্তি।











