মীরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান গত মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আবচার উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস, শিক্ষানুরাগী খায়রুল মোস্তফা, ডা. হারুন অর রশিদ, প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী, প্রফেসর কামাল উদ্দিন, প্রভাষক শেখ ফরিদ প্রমুখ।
সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৌরভ দেবনাথ ও অনিক বণিক। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আফরা ইবনাত ও সাবিলাতুন নাওয়ার।












