পুলিশ সুপারের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

| শনিবার , ২৩ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলমের সাথে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম১৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দের একটি টীম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারকে উপহার স্বরূপ ইসলামী সাহিত্য তুলে দেন। উক্ত টীমে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, গিয়াস আজাদ চৌধুরী, জিএম সাইফুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব, শান্তিসমপ্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিস্ট সরকারের পতনোত্তর রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক বিষয়ে এসপিকে অবহিত করেন। বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়ার হত্যাকান্ডসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরেন। এলাকার কিশোর গ্যাং সহ অপরাধ প্রবণ সকল চক্রকে আইনের আওতায় আনার জন্য উভয়পক্ষের সহযোগিতা কামনা করেন। জেলা এসপি নেতৃবৃন্দের কথা গুরুত্ব সহকারে শুনেন। প্রতিউত্তরে তিনি আশ্বস্ত করে বলেন, অতীতে দায়িত্ব পালনকালে আপনাদের দলের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামের দায়িত্ব পালনেও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। সবার সহযোগিতায় চট্টগ্রামকে ঢেলে সাজানোর চেষ্টা করবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধনির্বাকের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান