পটিয়ায় ফ্রেন্ডশীপ চার দলীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ায় শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স সোসাইটি আয়োজিত ফ্রেন্ডশীপ চার দলীয় ফুটবল টুর্নামেন্টের পৃথক দুটি ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স ওয়ারিয়র্স ও গ্লোবাল এলাভেন ফাইটার্স ফুটবল দল। গত বৃহস্পতিবার রাতে পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ উত্তর গোবিন্দার খিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সিনিয়র ও জুনিয়র পর্যায়ের এই দুটি পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পৃথক এ দুটি ফাইনালে ম্যাচে শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স ফাইটার্সকে টাইব্রেকারে ৩০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স ওয়ারিয়র্স। এতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন ওয়ারিয়র্সের মো. আলাউদ্দিন ও ম্যান অব দা টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন ফাইটার্সের মো. নোহান। রাতের অপর খেলায় শাহ্‌ আকবরিয়া ফ্রেন্ডস জোন কে ২০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল এলাভেন ফাইটার্স। এতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন গ্লোবাল এলাভেনের মো. মাহিম ও ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন ফ্রেন্ডস জোনের মো. মারুফ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাহ্‌ আকবরিয়া ব্রাদার্স সোসাইটির সভাপতি আসিদ হোসেন মাছুমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মো. নুরুল ইসলাম, প্রধান অতিথি আব্বাস উদ্দীন তালুকদার। বক্তব্য রাখেন সাংবাদিক শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল উদ্দিন, মো. পারভেজ আলম।

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগের প্রতিনিধি সভা
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ বিচ ফুটবলে চট্টগ্রাম বিভাগীয় বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন