উৎসবমুখর পরিবেশে চারদিনব্যাপী হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টের পর্দা নেমেছে। ছয়টি ইভেন্টের ফাইনালের মধ্যে কেডিএস তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখায়। দি একলি বাংলাদেশ দুটি ইভেন্ট চ্যাম্পিয়ন হয় এবং মল টুয়েন্টি ফোর একটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়। সিজেকেএস জিমনেশিয়ামে গতকাল সোমবার দুপুর থেকে শুরু হওয়া ছয়টি ইভেন্টের ফাইনাল খেলা উপস্থিত বিপুল সংখ্যক ব্যাডমিন্টনপ্রিয় দর্শক প্রাণভরে উপভোগ করেন। ছয়টি ভিন্ন ভিন্ন ইভেন্টের শিরোপা লাভ করেছেন যথাক্রমে বালক অনূর্ধ্ব–১৪ দ্বৈত কেডিএস এর আরিয়ান ও আহমেদুল জুটি, বালক অনূর্ধ্ব–১৮ দ্বৈত দি একলি বাংলাদেশের রাহাত ও হামজা জুটি, বালক অনূর্ধ্ব–১৮ একক দি একলি বাংলাদেশের রাহাত নূর, ভেটার্ন উর্ধ্ব–৪৫ দ্বৈত মল টুয়েন্টি ফোরের এনামুল ও আশরাফুল জুটি, পুরুষ দ্বৈত কেডিএস এর সাজ্জাদ ও আকিব জুটি এবং বালিকা দ্বৈত কেডিএস এর ফারিয়া ও জোবাইদা জুটি। সিজেকেএস জিমনেশিয়ামে দুপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বালক অনূর্ধ্ব–১৪ দ্বৈত ফাইনালে কেডিএস এর আরিয়ান ও আহামেদুল জুটি ২–১ সেটে একই দলের রিধি–মুসা জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ম্যাচে বালক অনূর্ধ্ব–১৮ দ্বৈত ফাইনালে দি একলি বাংলাদেশের রাহাত–হামজা জুটি সরাসরি ২–০ সেটে সামস ব্যাডমিন্টন ক্লাবের জারিফ–সাবিত জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। দুপুরে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বালক অনূর্ধ্ব–১৮ একক ফাইনালে দি একলি বাংলাদেশের রাহাত নুর সরাসরি ২–০ সেটে দি একলি বাংলাদেশের হামজা মুহাম্মদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। বিকালে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচ ভেটার্ন উর্ধ্ব–৪৫ দ্বৈত ফাইনালে মল টুয়েন্টি ফোরের এনামুল ও আশরাফুল জুটি সরাসরি ২–০ সেটে আগ্রাবাদ কমরেড–১ এর নুরুল হক ও রমজান জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পঞ্চম ম্যাচে বালিকা দ্বৈত ফাইনালে কেডিএস এর ফারিয়া ও জোবাইদা জুটি সরাসরি ২–০ সেটে ফ্রেন্ডস ক্লাবের আনিসা ও জারা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
শেষ ও ষষ্ঠ ম্যাচে পুরুষ দ্বৈত ফাইনালে কেডিএস এর সাজ্জাদ ও আকিব জুটি ২–১ সেটে এন এন কর্পোরেশনের জয়নাল ও মাসুদ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বালক অনূর্ধ্ব–১৮ একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়ে দি একলি বাংলাদেশের রাহাত নুর ডাবল ক্রাউন লাভ করেন। উল্লেখ্য পুরুষ ও মহিলায় একক ইভেন্ট ছিল না। ফলে আর কারো পক্ষে ডাবল ক্রাউন অর্জনের সুযোগ হয়নি। ফাইনাল খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সভাপতি চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান হোসেন মটরস ও হোসেন স্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।
মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান ও সিএমপি, উপ–পুলিশ কমিশনার (সিটিএসবি) গোলাম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া, ডিসি (সদর) ফেরদৌস আলী চৌধুরী, ডিসি (ট্রাফিক, দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান ও এডিসি (সিএমপি) নিশান চাকমা, মহানগর ক্রীড়া সংস্থার সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ নওশাদ ডি চৌধুরী, অ্যাডহক কমিটির সদস্য সেকান্দর কবির, মাহবুবর উল আলম মুকুল, আ ন ম ওয়াহিদ দুলাল, সজীব বিকাশ বড়ুয়া টুটুল, আমিনুর রহমান রফিক, মনতোষ ঘোষ ও ফরিদা বেগম, বীচ ভলিবল কমিটির সদস্য সচিব সাইফুল আলম খান, কাবাডি কমিটির সম্পাদক হারুণ উর রশিদ, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদস্য এডভোকেট হুমায়ন কবির হিমু, নাসির মিঞা, সৈয়দ আখতার হোসেন, ওয়াসিম কামাল রাজা, আবদুল গফুর পন্টি, দেবাশীষ বড়ুয়া দেবু, আইনুল কবির জিতু, মোহাম্মদ ফারুক, হায়দার খান, কাবাডি কমিটির সদস্য এম এ আউয়াল শাহীন, সিজেকেএস কাউন্সিলর মাহামুদুর রহমান মাহাবুব, কাজী জসিম উদ্দিন, প্রসেনজিৎ দত্ত রাজু, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, ফারুক আহামেদ, সিডিএফএ কাউন্সিলর আবদুল মোমেন বাবু প্রমুখ। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।










