কাপ্তাইয়ে আয়োজিত বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় কাপ্তাই লিজেন্ট ক্লাব ৪–২ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার শুরুতে কাপ্তাই উচ্চ বিদ্যালয় ২–০ গোলে এগিয়ে থাকলেও পরবর্তীতে কাপ্তাই লিজেন্ট ক্লাব পরপর ৪টি গোল দিয়ে জয় ছিনিয়ে আনে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সমাজসেবক মো. কামাল হাকিম। পরে তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।











