বিচ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব – ১৫ প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিভাগীয় দল। শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে চট্টগ্রাম বালক দল ৩–১ গোলে এবং বালিকা বিভাগের ফাইনালে চট্টগ্রাম বালিকা দল ১–০ গোলে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।












