চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব–১৮) ক্রিকেট লিগে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি সভা গত ১১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু এবং সঞ্চালনায় ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহাম্মদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান ও নিয়াজ মো. খান। সভায় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান আলী তারেক পারভেজ, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী, ফুটবল কমিটির সম্পাদক মাহ্বুব উল আলম মুকুল, নির্বাহী কমিটির সদস্য সজীব বিকাশ বড়ুয়া, এম এ মুসা বাবলু, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, ক্রিকেট কমিটির যু্গ্ম সম্পাদক ওয়ালিউল আবেদীন শাকিল চৌধুরী, আবদুল গফুর পন্টি, শাহ মাহফুজুর রহমান পল্লব, ওয়াসিম কামাল রাজা, ক্রিকেট কমিটির সদস্য আইনুল কবির জিতু, আর ডি নাথ কাজল, শেখ সালাউদ্দিন এবং অংশগ্রহণকারীর ক্লাবের প্রতিনিধিগণ। এবারের লিগে ২৪টি দল অংশগ্রহণ করবে।











