হারুয়ালছড়ি কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে যেখানে বড় ধরনের বিপর্যয় ঘটেছে, সেখানে মফস্বলের সব সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতাকে জয় করে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ফটিকছড়ির ‘হারুয়ালছড়ি কলেজ’। এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে প্রায় ৭৩ শতাংশ শিক্ষার্থী সফলতার সাথে পাস করেছে এবং একজন শিক্ষার্থী জিপিএ–৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। এই অভাবনীয় সাফল্য উদযাপন করতে গতকাল সোমবার উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী।

প্রধান অতিথি বলেন, আমি এক সময় স্বপ্ন দেখতাম এই প্রত্যন্ত অঞ্চলে একটি কলেজ হবে। আজ এই এলাকায় কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় আমাদের ছেলেমেয়েরা আর ঝরে পড়ছে না। পুরো ফটিকছড়ির মধ্যে আজ আমাদের কলেজ প্রথম হয়েছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের দিন।

পূর্ববর্তী নিবন্ধফিনলে সাউথ সিটিতে শুরু হয়েছে ২০ দিনব্যাপী উইন্টার ফেস্টিভ্যাল
পরবর্তী নিবন্ধমহেশখালীর চার ইউপিতে প্রশাসক নিয়োগ