পটিয়া সিটি আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও ফল উৎসব নানা আয়োজনে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাসস্টেশন সংলগ্ন স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ গান আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণীতে ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় সনদ ও সম্মাননা। স্কুল পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো চিফ শহীদুল্লাহ শাহরিয়ার প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, একজন শিশুর ভবিষ্যৎ গড়তে তার মায়ের ভূমিকা সবচে বেশি। তাই মাদের নিয়ে এমন অনুষ্ঠান ব্যতিক্রমী। শিক্ষাকে ব্যবসা হিসেবে না নিয়ে সেবা হিসেবে নেয়ার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান তিনি। পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবু তৈয়ব। অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ আমির হোসাইন, মোহা. আনোয়ার হোসেন, দিদারুল আলম, তৌহিদুল আলম, নাইম উদ্দিন, মনির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












