ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়। লায়ন মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন মো.ফারুক আহম্মদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান ও অর্থ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করার ব্যাপারে আলোচনা করেন। সংগঠনের নিয়মিত মানবিক কর্মসূচির অংশ হিসেবে দ্রুত একটি ‘ফ্রি চিকিৎসা ক্যাম্প’ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। উপস্থিত ছিলেন মমিনুল হক খোকন, এনাম এলাহী চৌধুরী, দেলোয়ার হোসেন, হাফিজা হেলাল বেবী, মো. মনজুর আহমেদ, আবদুল্লাহ আল মামুন,মো. নুর উদ্দিন, হাজী মাঈন উদ্দিন, ইব্রাহিম বাচ্চু, প্রিয়াংকা দত্ত, খালেদা আক্তার বিথী, গোলাম মোস্তফা,ওয়াহিদুর রহমান, নাঈম উদ্দিন দিপু, হানি আক্তার, শামীমা আক্তার চুমকি, জান্নাতুল ফেরদৌস সুমি, মারুফা আক্তার, তানিয়া আক্তার,কেয়া আক্তার মনি, মাসুম বিল্লাহ, ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি











