নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রহ.) ছিলেন সুন্নিয়তের এক উজ্জ্বল দৃষ্টান্ত

৪৮তম সালানা ওরসে মনজুর আলম

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আধ্যাত্মিক সাধনা, মানবসেবা ও সুন্নিয়ত প্রচারে অসামান্য অবদান রাখা খলিফায়ে আজম আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরীর (রহ.) ৪৮তম সালানা ওরস গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘীস্থ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়বিয়া খানকাহ শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। খানকাহ শরীফের মোতোয়াল্লি হাজী নেয়াজ আহমদ দুলালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলহাজ্ব নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রহ.) ছিলেন আত্মশুদ্ধি, ইলমে দ্বীন, মানবকল্যাণ ও সুন্নিয়তের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ ব্যক্তি, সমাজ ও জাতি গঠনে আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের উচিত তাঁর ত্যাগ, নৈতিকতা ও মানবসেবার আদর্শ অনুসরণ করা। প্রধান আলোচক আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন বলেন, “খানকাহ শরীফ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আত্মিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবকল্যাণের কেন্দ্র। প্রতিষ্ঠাতার আদর্শ ধারণ করেই এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, “নুর মোহাম্মদ সওদাগর আলকাদেরী (রহ.) ছিলেন একজন প্রজ্ঞাবান সংগঠক, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাআতের একজন খেদমতগার।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, ফিন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, ঢাকা আনজুমানের নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটির সাবেক চেয়ারম্যান ও আনজুমান ট্রাস্টের কেবিনেট সদস্য পেয়ার মোহাম্মদ কমিশনার, জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, সাবেক অধ্যক্ষ আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, জামেয়ার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলিম রিজভী, আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা এম. . মান্নান, আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, গাউসিয়া কমিটির সাবেক মহাসচিব শাহজাদা ইবনে দিদার, জামেয়ার শায়খুল হাদীস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, ভাইস প্রিন্সিপাল আল্লামা ড. লিয়াকত আলী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মাওলানা হামেদ রেজা নঈমী, মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী এবং মাসিক তরজুমানএর সহকারী সম্পাদক আবু নাসের তৈয়ব আলী। মোহাম্মদ আবু সালেহের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে দেশজাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে খানকাহ শরীফ ও প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে সাব্বির আহমদ ও নুর আহমদ পিন্টু উপস্থিত অতিথি, আলেমওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সালাতু সালাম, আখেরি মোনাজাত এবং তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, ৪৮তম সালানা ওরস মোবারক উপলক্ষে সকাল থেকেই ব্যাপক ধর্মীয় কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে বুখারী, খতমে গাউসিয়া, জামেয়া সংলগ্ন মাজারে গিলাফ ও পুষ্পমাল্য অর্পণ, জিয়ারত এবং বিশেষ দোয়া মাহফিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘হাফিজ রশিদ খান বাংলা কবিতায় স্বতন্ত্র ভূখণ্ড নির্মাণ করেছেন’
পরবর্তী নিবন্ধন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মতবিনিময়