নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

নন্দীরহাটে অবস্থিত ড. আর পি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ে গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

বিদ্যালয়ের তাহমিনা রহমান কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি এবং হামদ ও নাতসহ বিভিন্ন বিভাগে বিশেষ শিশু ও স্বাভাবিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের আয়োজন করা হয়। নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন বিশেষ শিশু আরাফাত ইসলাম এবং শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন বিশেষ শিশু শুভনীল রিভু। স্বাগত বক্তব্য দেন, নিষ্পাপ সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবর্তক সংঘ (বাংলাদেশ)-এর সম্পাদক ও প্রাক্তন লায়ন্স গভর্নর লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন ইউএটিসি’র কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইয়েদ মাহমুদ, নিষ্পাপ উপদেষ্টা সচিব সাংবাদিক এম নাসিরুল হক, উপদেষ্টা লায়ন তপন কান্তি দত্ত, স্কুল অধ্যক্ষ সোমা চক্রবর্তী, আজীবন সদস্য সুব্রত ভৌমিক, প্রদীপ চক্রবর্তী। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগীত প্রশিক্ষক সুমি চৌধুরী এবং মৌসুমী চৌধুরী। চূড়ান্ত পর্বে সকল গ্রুপ হতে মোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট বোয়ালখালী উপজেলার সমাবেশ
পরবর্তী নিবন্ধবায়েজিদে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার