নাড়ছে কড়া

আহসানুল কবির রিটন | বুধবার , ১০ জুন, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

দোরগোড়ায় নাড়ছে কড়া এখন বিশ্বকাপ,

উন্মাদ প্রায় ক্রিড়াপ্রেমির,নিচ্ছে বিশ্ব চাপ।

নগর জুড়ে উড়ছে এখন,হাজার পতাকা

সবার মনেই লুকিয়ে আছে,হাজারটা মত আঁকা।

কেউ বলছে কাপটা এবার,নেবেই নীলসাদা,

লাফ দিয়ে কয় হলুদ ভক্ত,নয়কো সহজ দাদা।

বিরাট সাইজের নিশাণ নিয়ে,ঘুরছে সড়ক কেউ,

প্রিয় দলের জার্সি গায়ে,মনে খুশীর ঢেউ।

ভক্তরা সব কিনছে টিভি,রঙিন স্বচ্ছ ঢাউশ,

মেসি,কাকার দেখবে খেলা,দীর্ঘদিনের হাউশ।

নেই পিছিয়ে মেক্সিকো,সুইজারল্যান্ড ও কাতার,

টেনশন মোটে কম নয়,জেনো মরক্কো,আফ্রিকার।

এদের সাথে খেলবে বাকি,অন্য যেসব দল,

লড়ছে সবাই জয়ের জন্য,ছুটছে অনর্গল।

১১ জুন শুরু হবে,বিশ্বজয়ের লড়াই,

১৯ জুলাই সাঙ্গ হবে,সকল দম্ভ বড়ায়।

কেউ হাসবে কেউ কাঁদবে,ফেলবে চোখের জল,

মনের দুখে কেউ আবার,বদলে নেবে দল।

চারটি বছর ঘুরে আবার,ভিন্ন কোনো দেশে,

চড়বে সবাই আনন্দ রথ,প্রেম ও ভালোবেসে।

পূর্ববর্তী নিবন্ধশৈশবের সেই
পরবর্তী নিবন্ধআলো মিলায় কালোয়