বিভাস গুহ
যখন আমি ছোট্ট ছিলাম
তখন ছিলাম ভালো
চতুর্দিকে থাকত ছড়িয়ে
স্নিগ্ধ চাঁদের আলো।
স্বপনবুড়োর নায়ে দিতাম
অচিনলোকে পাড়ি
মনোহরা রূপের শোভা
মনটা নিত কাড়ি।
ফুলে ফুলে উড়ে যেতাম
প্রজাপতির মতো
জোনাক পোকা হয়ে ছড়াতাম
আলো অবিরত।
ছিলনা তো হানাহানি
হিংসা ও দ্বেষ মনে
স্বার্থ নিয়ে টানাটানি
প্রতি জনে জনে।









